ডেভেলপার গাইডলাইন

সফটওয়্যার ও অ্যাডঅন লাইসেন্স ইন্টিগ্রেশন নির্দেশিকা

এই নির্দেশিকায় ডেভেলপারদের জন্য লাইসেন্স যাচাই, আপডেট যাচাই, অ্যাডঅন লাইসেন্স এবং নবায়ন URL ব্যবহারের নিয়ম দেওয়া আছে। অভ্যন্তরীণ সাইট ট্র্যাকিং, অর্ডার সিঙ্ক বা সার্ভার মনিটরিং API এখানে প্রকাশ করা হয়নি।

ইন্টিগ্রেশনের ধাপ

১. পণ্য তৈরি
২. স্লাগ নির্ধারণ
৩. টেস্ট যাচাই
৪. প্রশাসক অনুমোদন
৫. লাইভ API সংযোগ
  1. ডেভেলপার প্যানেল থেকে সফটওয়্যার বা অ্যাডঅন তৈরি করুন।
  2. পণ্যের স্লাগ অটো তৈরি হবে; প্রয়োজন হলে প্রকাশের আগে ম্যানুয়ালি পরিবর্তন করা যাবে।
  3. টেস্ট লাইসেন্স কী দিয়ে API সংযোগ যাচাই করুন।
  4. পণ্য, ফাইল ও আপডেট জমা দেওয়ার পর প্রশাসক অনুমোদন করলে লাইভ ব্যবহার করা যাবে।
  5. গ্রাহকের সফটওয়্যারে লাইসেন্স যাচাই এবং আপডেট যাচাই API যুক্ত করুন।

স্লাগ, ভার্সন এবং ZIP ফাইলের নিয়ম

স্লাগ হলো API-তে সফটওয়্যার বা অ্যাডঅন শনাক্ত করার স্থায়ী পরিচয়। উদাহরণ: digital-book-store অথবা payment-gateway-addon

ফিল্ডব্যাখ্যা
ভার্সন নাম্বারব্যবহারকারীর কাছে যে ভার্সন দেখানো হবে, যেমন 1.0.5
ভার্সন কোডআপডেটের ক্রম বোঝানোর সংখ্যাগত মান, যেমন 10005। নতুন আপডেটের কোড আগেরটির চেয়ে বড় হতে হবে।
Update File (ZIP)গ্রাহকের public_html বা নির্ধারিত root-এ extract করলে যে ফাইলগুলো add/replace হবে, সেই গঠন অনুযায়ী ZIP ফাইল।
লাইভ আপডেট হিসেবে ব্যবহারযোগ্য?আপডেটটি গ্রাহকের লাইভ সাইটে দেওয়ার জন্য প্রস্তুত হলে “হ্যাঁ” নির্বাচন করুন। পরীক্ষামূলক হলে “না” রাখুন।
পরিবর্তনের তালিকাপ্রতিটি পরিবর্তন নতুন লাইনে বা কমা দিয়ে লিখুন। API response-এ এগুলো তালিকা আকারে পাওয়া যাবে।
অ্যাডঅন সবসময় একটি নির্দিষ্ট সফটওয়্যারের সঙ্গে যুক্ত থাকবে। একই ডোমেইনে মূল সফটওয়্যারের সক্রিয় লাইসেন্স না থাকলে অ্যাডঅন চালু করা উচিত নয়।

টেস্ট API

পণ্য লাইভ করার আগে নিচের টেস্ট API ব্যবহার করে স্লাগ ও API সংযোগ যাচাই করা যাবে।

টেস্ট লাইসেন্স কী: 2026-0000-0000-0001

সফটওয়্যার লাইসেন্স টেস্ট

POSThttps://reloadly.site/api/sandbox/verify-license
{ "software_slug": "your-software-slug", "license_key": "2026-0000-0000-0001" }

সফটওয়্যার আপডেট টেস্ট

POSThttps://reloadly.site/api/sandbox/check-update
{ "software_slug": "your-software-slug", "license_key": "2026-0000-0000-0001" }

অ্যাডঅন লাইসেন্স টেস্ট

POSThttps://reloadly.site/api/sandbox/addon/verify-license
{ "addon_slug": "your-addon-slug", "license_key": "2026-0000-0000-0001" }

সফটওয়্যার লাইসেন্স যাচাই API

গ্রাহকের লাইসেন্স কী, ডোমেইন এবং সফটওয়্যার স্লাগ দিয়ে লাইসেন্স যাচাই করতে হবে। লাইসেন্সের মেয়াদ শেষ হলে অথবা মেয়াদ শেষের কাছাকাছি হলে response-এ নবায়ন URL পাওয়া যাবে।

POSThttps://reloadly.site/api/verify-license
{ "software_slug": "your-software-slug", "license_key": "1111-2222-3333-4444", "domain": "customer-domain.com", "current_version": "1.0.0" }

অ্যাডঅন লাইসেন্স যাচাই API

POSThttps://reloadly.site/api/addon/verify-license
{ "addon_slug": "your-addon-slug", "license_key": "ADD-XXXX-XXXX-XXXX", "domain": "customer-domain.com" }

অ্যাডঅন ফাইল ডাউনলোড API

POSThttps://reloadly.site/api/addon/download
{ "addon_slug": "your-addon-slug", "license_key": "ADD-XXXX-XXXX-XXXX", "domain": "customer-domain.com" }

সফটওয়্যার আপডেট যাচাই API

এই API সবসময় বর্তমান ভার্সনের পরের অনুমোদিত আপডেটটি return করবে। একাধিক আপডেট থাকলেও latest version একবারে দেওয়া হবে না; ধাপে ধাপে আপডেট হবে।

POSThttps://reloadly.site/api/check-update
{ "software_slug": "your-software-slug", "license_key": "1111-2222-3333-4444", "domain": "customer-domain.com", "current_version": "1.0.1" }
সার্ভারে আপডেট আছে: 1.0.1, 1.0.2, 1.0.3, 1.0.4 গ্রাহকের বর্তমান ভার্সন: 1.0.1 API প্রথমে return করবে: 1.0.2 1.0.2 ইনস্টল হওয়ার পর আবার check করলে return করবে: 1.0.3 তারপর 1.0.4 — অর্থাৎ আপডেট সবসময় নিরাপদভাবে এক ধাপ করে যাবে।

API response-এ file_name return করা হবে না। আপডেট ইনস্টল করার জন্য download_url, update_hash, version_code, release_notes এবং changelog ব্যবহার করুন।

অ্যাডঅন আপডেট যাচাই API

POSThttps://reloadly.site/api/addon/check-update
{ "addon_slug": "your-addon-slug", "license_key": "ADD-XXXX-XXXX-XXXX", "domain": "customer-domain.com", "current_version": "1.0.0" }

অ্যাডঅন আপডেটও সফটওয়্যারের মতো ধাপে ধাপে return করবে।

লাইসেন্স নবায়ন URL

লাইসেন্স যাচাই অথবা আপডেট যাচাই API response-এ renew_url থাকবে। সফটওয়্যার থেকে এই URL খুললে গ্রাহক প্যাকেজ নির্বাচন করে bKash payment দিয়ে নবায়ন করতে পারবে। নবায়ন সফল হলে গ্রাহককে তার সফটওয়্যারের /admin/login পেজে পাঠানোর তথ্য response/renew flow-তে থাকবে।

{ "renew_url": "https://reloadly.site/license/renew/1111-2222-3333-4444", "renewal": { "available": true, "days_remaining": 5, "recommended": true, "admin_login_url": "https://customer-domain.com/admin/login" } }

নিরাপত্তা নির্দেশনা

  • লাইসেন্স কী কখনো JavaScript frontend-এ প্রকাশ করবেন না; backend থেকে API call করুন।
  • ডোমেইন সবসময় নির্ভরযোগ্য server-side source থেকে পাঠান।
  • Update ZIP ইনস্টল করার আগে hash যাচাই করুন।
  • API error response পেলে সফটওয়্যারে ব্যবহারকারীর জন্য পরিষ্কার বার্তা দেখান।